শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মিরপুরে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শকইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহউচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউসখালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণাছয় মাসে সরকারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভীবিশ্বজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো দখলের হুঁশিয়ারি ইরানেরগ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীমার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কাঅস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিমপ্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা শাহ ফতেহ আলী সেতুতে পরিচ্ছন্নতা অভিযানচট্টগ্রামের সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৭খালেদা জিয়া: রাজনীতির এক অনিবার্য অধ্যায়

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দোয়া মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা অন্যান্য এলাকায় দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে মিলাদ দোয়া মাহফিল আয়োজন করা হবে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকেরা অংশ নেবেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে এসব কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।