গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন শনাক্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৮৭ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মৃত্যুকেই সন্দেহজনক হামে মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১৭ হাজার ৭৩০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী এবং ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে চার শিশুর মৃত্যু ও ১ হাজারের বেশি আক্রান্তের ঘটনায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।