রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরসংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা
রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পাওয়া নেতারা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলটির ভাষ্য অনুযায়ী, সুচিন্তিত পরামর্শের মাধ্যমে তারা দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। নতুন চার সদস্য যুক্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটিতে দলটির জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো।

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।