রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরসংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ

ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ
ব্রুনেই রাজপরিবারে বড় সিদ্ধান্ত, উপাধি হারালেন সুলতানের পুত্রবধূ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন

ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ তার পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তার আচরণ ‘অশোভন এবং সুলতানের প্রতি অসম্মানজনক ছিলএমন কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সুলতানের আদেশ অনুযায়ী সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে রাবিয়াতুল ঠিক কী ধরনের আচরণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী এই রাজপুত্র সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। ২০১৫ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। প্রায় ১০ দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে হাজারো অতিথি অংশ নেন। এই দম্পতির চার সন্তান রয়েছে।

রাবিয়াতুল তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি উপাধি হারিয়েছেন। তবে তিনি এখনো প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এর আগে ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের রাজকীয় উপাধি প্রত্যাহার করেছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ।

৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। বর্তমানে তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহাসনে থাকা শাসকদের একজন। তেলসমৃদ্ধ দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত ইস্তানা নুরুল ইমান প্রাসাদে তিনি বসবাস করেন। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।

 47
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।