সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে জামায়াতকে: গোলাম পরওয়ার

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে জামায়াতকে: গোলাম পরওয়ার
চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে জামায়াতকে: গোলাম পরওয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন

জামায়াতে ইসলামীকে সংগঠন পরিচালনা ও দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৫ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করা জরুরি।

গোলাম পরওয়ার বলেন, আদর্শের চর্চা ও উত্তম আচরণের মাধ্যমে মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীল হওয়ারও পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, সংগঠন পরিচালনার পাশাপাশি পরিবার গঠন ও সুরক্ষার প্রতিও দায়িত্বশীলদের নজর দিতে হবে।

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনাগ্রহের প্রতিবাদ এবং জনগণের দাবি আদায়ে ১১ দল রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। স্থানীয় ১১ দলের সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচি সফল করার নির্দেশনাও দেন তিনি।

শিক্ষাশিবিরে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম দায়িত্বশীলদের অহংকারমুক্ত থেকে কাজ করার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, নির্বাচনে রংপুর অঞ্চলের মানুষের জামায়াতের প্রতি আস্থার প্রতিফলন কাজের মাধ্যমে তুলে ধরতে হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।