সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকি
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন তারা। দাবি পূরণ না হলে আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (১৫ আগস্ট) ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ এই কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির মুখপাত্র পীযূষ সিং বলেন, নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়মের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগের বিষয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচি পালন করেন। সেদিন তাদের অনির্দিষ্টকালের আন্দোলনের ২২তম দিন ছিল।

আন্দোলনকারীরা জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল এবং পুরো বিষয়টি সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কংগ্রেসকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট থেকে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চলবে। পরীক্ষার কথিত অনিয়ম তদন্তে সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেছেন তারা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।