অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে এই স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ে টাইগাররা। দল যখন জয়ের উল্লাসে মেতে ওঠে তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি এবং ঐতিহাসিক জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের আত্মবিশ্বাস দৃঢ় মনোবল দক্ষতা ও দলগত প্রচেষ্টার কারণেই এমন সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরের টেস্টেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার আশা প্রকাশ করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।