সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনের

জিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনের
জিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকা ডুবে প্রাণ গেছে ৭২ জনের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৫ আগস্ট) জিম্বাবুয়ের পুলিশ জানিয়েছে, গেল মঙ্গলবার প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে লেক কারিবায় নৌকাটি ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহনের কারণেও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল।

নৌকাটির অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে প্রায় ১৫৩ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন নৌকাকর্মী ছিলেন। এছাড়া কতজন শিশু নৌকায় ছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে শিশুদের সঠিক সংখ্যা এবং যাত্রী তালিকা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিখোঁজ ব্যক্তির প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

নৌকাটি লেক কারিবার দুর্গম এলাকা ও মাছ ধরার সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। দুর্ঘটনার সময় খারাপ আবহাওয়া ও বড় ঢেউয়ের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।