রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে ভারতকে, ঢাকার ৪ শর্তমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরসংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তারকলকাতার মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনানির্মীয়মাণ ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বর

সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বর
সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি তোলাকে অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশে যে সংবিধান কার্যকর রয়েছে, রাজনৈতিকভাবে তাদের সেই সংবিধান অনুসরণ করেই পথ চলতে হবে। সংবিধানের কোনো বিধান রাজনৈতিক বা আইনগতভাবে বাধা সৃষ্টি করলে তা পরিবর্তনের জন্য সংসদীয় প্রক্রিয়ায় যেতে হবে। রাস্তাঘাটে আলোচনা করে সংবিধান সংশোধন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়। এতে প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে তিনি নিজে স্বাক্ষর করেন। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে অন্যান্য দল ও জোটের দাবির প্রসঙ্গে গয়েশ্বর বলেন, সংবিধান পরিবর্তন রাজপথে আলোচনার বিষয় নয়। জাতীয় স্বার্থে পরবর্তী সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে প্রচলিত সংবিধান অনুযায়ীই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং কোনো আইনি বাধা থাকলে সংসদের মাধ্যমেই তা সমাধান করতে হবে।

 16
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।