যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মামুনের আইনজীবী পলাশ রায় জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় এখন কারামুক্তিতে বাধা নেই।
আইনজীবী সূত্রে জানা গেছে, মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে স্ত্রীর দায়ের করা যৌতুক দাবি ও নির্যাতনের মামলায় ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ২৩ জুলাই রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার বিরুদ্ধে ভাটারা থানায় আরেকটি মামলা করা হয়।
দুই মামলায় জামিন পাওয়ার পর প্রিন্স মামুনের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।