সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

যুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন
যুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন

পশ্চিম এশিয়ায় দীর্ঘ ২৬৬ দিনের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরতে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে প্রায় ২০০ দিন যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল রণতরীটি।

শনিবার (১৫ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় মোতায়েন থাকার কারণে রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য এবং নাবিকদের পরিবারের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানান, পরিকল্পিত সামরিক রদবদলের অংশ হিসেবে আব্রাহাম লিংকন শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরবে। তিনি বলেন, দীর্ঘ অভিযানে নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সামরিক হুমকি বাড়লে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছিল।

কাও জানান, অভিযানের সময় রণতরীটি ১০ হাজারের বেশি বিমান অভিযান পরিচালনা করেছে এবং ১৫ লাখ পাউন্ডের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে। তবে দীর্ঘ মোতায়েনের পুরো সময়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেয়। দেশে ফেরার পর রণতরীটির নাবিকদের বীরের মতো অভ্যর্থনা জানানো উচিত বলেও মন্তব্য করেন হাং কাও।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।