রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে ভারতকে, ঢাকার ৪ শর্তমোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতিরাষ্ট্রপতি পদে প্রার্থী, মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীরকুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরসংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই করতে হবে: গয়েশ্বরওমরাহ ভিসায় সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবেরাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন ছুড়ল ইউক্রেন, নিহত ৬যুদ্ধের মাঝেই আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনল ইরানযুদ্ধক্ষেত্র থেকে ২৬৬ দিন পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকনঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বাসভবন ঘেরাওয়ের হুমকিহাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালতজিম্বাবুয়ে নৌকা ডুবিতে প্রাণ গেল ৭২ জনেরকানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ারসৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণউত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত লঙ্ঘন, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়াভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দক্ষিণ প্রশান্ত মহাসাগরমিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রানরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীররিধিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, প্রেমিক কারাগারেঅভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তারকলকাতার মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনানির্মীয়মাণ ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধারদুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাধা নেইড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্স ও ১২৪৪ কোটি টাকার সিড মানির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন

ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকার সিড মানি অনুমোদনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, অনুমোদিত তহবিলের বার্ষিক লভ্যাংশের ৭৫ শতাংশ ফেডারেশনগুলোর কার্যক্রম ও খেলোয়াড়দের কল্যাণে ব্যয় করা হবে। বাকি ২৫ শতাংশ মূল তহবিলে পুনর্বিনিয়োগ করা হবে।

আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক শাস্তির পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া প্রতিটি ফেডারেশনকে বছরে অন্তত চারটি জাতীয় টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্তত তিনটি প্রতিযোগিতায় অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ক্ষেত্রেও প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।