সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

সবার ঐক্যমতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: প্রধান উপদেষ্টা

সবার ঐক্যমতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: প্রধান উপদেষ্টা
সবার ঐক্যমতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৬, ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন

৫ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার। একতাতেই আমাদের জন্ম, একতাতে আমাদের শক্তি। ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে। জুলাই সনদ ঘোষণায় সর্বদলীয় ঐক্যের সভায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র করতে হবে। যাতে কেউ বলতে না পারে, তুমি অমুক, তুমি তমুক।

. ইউনূস বলেন, যে লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার নতুন উদ্যম পায়। সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়।

ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে সর্বসম্মতিক্রমে সবার সামনে আসতে পারি, তা দেশের জন্য ভালো। আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নড়ে না। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। তা সারা দুনিয়াকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই আপনারা। তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম। একতাতেই আমাদের শক্তি।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি। এই একতা নিয়েই থাকব। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে। যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন। আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে। আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি। সেই একতাকে কীভাবে মানুষের সামনে প্রকাশ করবো, আগস্টকে রিক্রিয়েট করবো, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে।

আ/মি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।