সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজার এলাকা থেকে মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ১১ নম্বর আসামি।
এর আগে শনিবার রাতে ১৫ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। হামলায় এমপি আয়নুল হক আহত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।