ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ছয় মাস আগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকার আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।
পুলিশ জানায়, শনিবার রাতে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ফেব্রুয়ারিতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে দুই নারীর আইনজীবীরা জামিন আবেদন করলেও শুনানি শেষে তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।