বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ভারতের শীর্ষ শিল্প সংগঠন সিআইআইয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে। দুই দিনের সফরে তারা বাংলাদেশের শীর্ষ সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
সফরকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এফবিসিসিআই এবং বিডার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধিদলে গডরেজ। মাহিন্দ্রা। লারসেন অ্যান্ড টুব্রো। নুমালিগড় রিফাইনারি ও অ্যাপোলো হাসপাতালসহ ভারতের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।