সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানা করা হবে। পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন দেয়া হবে না এবং নিবন্ধিত হলে নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় ই-রিকশাগুলো নিবন্ধনের সময় সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত দেয়া হবে। অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধানও আইনে রাখা হচ্ছে।
এদিকে যানজট কমাতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না। পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এ ব্যবস্থা চালু করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।