সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২শিশু সুরক্ষা মামলায় বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রামএকসঙ্গে ২৭৭ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতিসড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্তমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির মেয়াদ বাড়ল আরও এক বছরসৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানএসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখ আবেদন, আসছে নীতিমালা১৫ অঞ্চলে রাতেই ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাসডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮৭০আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলসীতাকুণ্ডে ৯ মৃত্যুর পর ফের শিপইয়ার্ডে দুর্ঘটনাঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতাসেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীবিএনপি সরকারের ১৮০ দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজসৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, মিলবে না নিবন্ধন-নবায়নচলতি অর্থবছরেই শেষ হবে ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রীচলতি অর্থবছরে কৃষি-পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকাএ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রীসৌদি-পাকিস্তান-তুরস্কের জোটকে স্বাগত জানালেন ট্রাম্পহরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান তুরস্কের হরমুজে বাধা দিলে ওমানকে বোমা মারার হুমকি ট্রাম্পেরবাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সম্মতি মিয়ানমারেরআলোচিত আইটি সেল প্রধানকে সরিয়ে দিল বিজেপি‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাসফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তারনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে আগুনসেজদারত অবস্থায় ইমামের মৃত্যুহাত ছেড়ে বাইক চালিয়ে ভিডিও, প্রাণ গেল তরুণেরগভীর বনে ১০ ঘোড়ার মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়!এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের জামিন আবেদন নাকচখায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে নিষেধাজ্ঞাশিক্ষার্থী হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডজুলাই হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন ফের গ্রেপ্তার

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সর্বশেষ মামলায় তার জামিনও বহাল রেখেছেন আদালত।

সোমবার, ১৭ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, জামিন বহাল থাকায় যেকোনো সময় তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন। তবে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।

এর আগে ১০ আগস্ট বনানী থানার একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করলে ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে পরদিন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 18
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।