মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকাআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালু১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প
ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও তা আর বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরানের উচিত সাদা পতাকা উত্তোলন করা। একইসঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান ইরানের সঙ্গে প্রয়োজনীয় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তিনি দেখছেন না। তাই ৬০ দিনের জন্য করা অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ বাড়ানোরও পরিকল্পনা নেই ওয়াশিংটনের।

এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। একইসঙ্গে তেহরানের সঙ্গে পরোক্ষ যোগাযোগের একটি পথ চালু থাকার কথাও জানান তিনি।

তবে ইরানের দাবি যুক্তরাষ্ট্রের হামলা ও সমঝোতার শর্ত লঙ্ঘনের পর ওই সমঝোতা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। তেহরানের অভিযোগ ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

এদিকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান। এ উদ্যোগে ক্ষুব্ধ ট্রাম্প ওমানকে হুঁশিয়ার করে বলেছেন প্রণালি খুলতে বাধা দিলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে।

ফলে যুক্তরাষ্ট্র ইরান ও ওমানের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।