সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

হরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
হরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। আর ডব্লিউটিআইয়ের দাম ৪২ সেন্ট বেড়ে হয়েছে ৮৫ দশমিক ৪ ডলার।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা কমে আসায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সময়ে তেহরানের কঠোর অবস্থান এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। এতে একজন ক্রু আহত হয়েছেন।

ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ববাজারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।