সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’

ভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’
ভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছে নেপাল। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা দেন।

ভারত ও নেপালের দুই সেনাপ্রধানকে পরস্পরের সম্মানসূচক জেনারেল করার দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে এই পদমর্যাদা দেয়া হয়েছে। ১৯৫০ সাল থেকে দুই দেশের মধ্যে এই প্রথা চলে আসছে।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন জেনারেল শেঠ। সফরে তিনি নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এদিকে সফরের অংশ হিসেবে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। পরে সেনা সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ এবং গার্ড অব অনার পরিদর্শন করেন তিনি।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের সফর দুই দেশের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে। নেপাল সেনাবাহিনীও বলেছে, এই সফরের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়বে বলে তারা আশা করছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।