শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ

সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ
সারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

মৌসুমি নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দেয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি নিম্নচাপটি বর্তমানে ঝাড়খন্ড ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে পড়তে পারে।

বুধবার (১৯ আগস্ট) রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শনিবার (২২ আগস্ট) পর্যন্তও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।