রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকি-টকি, ১৯টি মোবাইল ফোন ও ২৮টি সিমসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় নগদ ১ হাজার ৪০০ টাকা ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৫৩ জন, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৯, গুলশানে ৪৯, ওয়ারীতে ৪৭, উত্তরা বিভাগে ৪১, লালবাগে ৩৩, রমনায় ৩০, গোয়েন্দা বিভাগে ১০ এবং সিটিটিসি ৫ জন রয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।