সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের সবচেয়ে বড় শহর বাইদোয়া নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টার লড়াইয়ের পর বিদ্রোহীদের হটিয়ে দেয়ার দাবি করেছে সেনাবাহিনী।
সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) ভোরের আগে সাবেক রাজ্য প্রেসিডেন্ট আবদিয়াজিজ হাসান মোহামেদ লাফতাগারিনের অনুগত যোদ্ধারা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে প্রায় ৩০ হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে লাফতাগারিনের পক্ষের দাবি, তাদের বাহিনী বাইদোয়ার শহরকেন্দ্র দখল করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।