মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকাআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডার‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালু১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী
দেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। সার সংকটের যে আলোচনা চলছে, সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, সার সংকট তৈরির ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। দেশে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার স্টোরেজের ব্যবস্থা করছে। এতে প্রায় তিন লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে।

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে যেন কাঁচা মরিচ আমদানি করতে না হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। একই সঙ্গে টমেটো ও আদার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 22
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !