রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেরাতে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাসজুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আওয়ামী লীগের: শফিকুল আলমজ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশকুমিল্লার মানুষকে হাসিনা কেন অপছন্দ করতেন, জানালেন আসিফ মাহমুদপ্রধানমন্ত্রীর সব ভালো কাজ খারাপ লোকের কাজে নষ্ট হচ্ছে: মির্জা আব্বাসচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিস

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিস
দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া যোগদান করেছেন। বুধবার (১৯ আগস্ট) থেকে তারা নিয়মিত দুদকের প্রধান কার্যালয়ে অফিস করবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান। তিনি বলেন, নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার দুপুর ২টায় মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। বুধবার থেকে তারা দুদকে কাজ শুরু করবেন।

দুদক সচিব বলেন, নতুন কমিশনের মাধ্যমে দুদকের নতুন যাত্রা শুরু হবে। বুধবার সকালে কর্মকর্তাদের সঙ্গে নতুন কমিশনের মতবিনিময় হবে।

এর আগে সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগের পর থেকে কমিশনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেয়ায় অনুসন্ধান, তদন্ত, মামলা ও অন্যান্য নীতিনির্ধারণী কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।