ঐতিহাসিক বা বড় কোনো জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেয়ার প্রচলিত রেওয়াজের পক্ষে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছেন, প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা ও এ নিয়ে ক্রিকেটারদের প্রশ্ন করার সংস্কৃতি ক্রিকেটের জন্য ভালো নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বোনাস দেয়া হবে কি না জানতে চাইলে তামিম বলেন, বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, এই অর্জনে বিসিবি অত্যন্ত গর্বিত এবং জয়টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বার্তা দেবে।
ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান মাহমুদ নেন ৬ উইকেট। জবাবে তানজিদ হাসান তামিমের ১০২, নাজমুল হোসেন শান্তর ৮৪, মেহেদি হাসান মিরাজের ৬৫ ও মুমিনুল হকের ৪৯ রানে বাংলাদেশ ৪২৬ রান করে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রান করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৭। তানজিদ হাসান তামিম দ্রুত ফিরলেও মুমিনুল হককে সঙ্গে নিয়ে সাদমান ইসলাম অনিক ৯ উইকেট হাতে রেখে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।