বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির’আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরাল বিজিবিগণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রীকাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভীশিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারেরকলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশিকলকাতার হোটেলে নিহত ৯ বাংলাদেশিই গিয়েছিলেন চিকিৎসার জন্যকলকাতার হোটেলে আগুনে আটকে পড়ার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশিএবার ইনফান্তিনোর পাশে থেকে সরে গেল ইসরায়েলআপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিতপর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তারকলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জনেররাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন এবার আপিল বিভাগেজামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকহান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ

৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ
৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তাদের মধ্যে ১৬৬ বন্দির কোনো তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে মোট ২ হাজার ২৪৭ বন্দি কারাগার থেকে পালিয়েছিল। নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ জনের মধ্যে ১৬৬ জনের তথ্য পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া নয় জঙ্গি বন্দির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছে। বাকি তিনজন এখনও পলাতক।

কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি থাকায় আবাসন সংকট রয়েছে বলেও জানান তিনি। জনবল সংকট মোকাবিলায় ইতোমধ্যে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং আরও ১ হাজার ৫০০ পদের চাহিদা পাঠানো হয়েছে।

 41
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !