বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির’আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরাল বিজিবিগণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রীকাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভীশিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারেরকলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশিকলকাতার হোটেলে নিহত ৯ বাংলাদেশিই গিয়েছিলেন চিকিৎসার জন্যকলকাতার হোটেলে আগুনে আটকে পড়ার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশিএবার ইনফান্তিনোর পাশে থেকে সরে গেল ইসরায়েলআপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিতপর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তারকলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জনেররাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন এবার আপিল বিভাগেজামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকহান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১৮ আগস্ট) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। নতুন অগ্রগতি হলে তা জানানো হবে। তিনি জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নেয়ার আমন্ত্রণ দেয়া হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলেও জানান জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদার বিষয়টিও ভারত বিবেচনা করছে। বাংলাদেশে ডিজেল সরবরাহের বিদ্যমান চুক্তি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে বাংলাদেশ জানিয়েছে, সফরের জন্য অনুকূল পরিবেশ ও পারস্পরিক আস্থা নিশ্চিত হওয়া প্রয়োজন। দুই দেশের মধ্যে বিদ্যমান টানাপোড়েনের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

 40
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।