বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির’আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরাল বিজিবিগণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রীকাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভীশিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারেরকলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশিকলকাতার হোটেলে নিহত ৯ বাংলাদেশিই গিয়েছিলেন চিকিৎসার জন্যকলকাতার হোটেলে আগুনে আটকে পড়ার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশিএবার ইনফান্তিনোর পাশে থেকে সরে গেল ইসরায়েলআপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিতপর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তারকলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জনেররাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন এবার আপিল বিভাগেজামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকহান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের চারতলায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেল থেকে অন্তত ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের কয়েকজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় আগুনের সময় ব্যাপক আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার। পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, হোটেলটির মাত্র একটি ভবন পরেই দমকল বিভাগের অফিস থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

 32
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।