ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এর বাইরে কোনো সম্পর্ক হলে বিএনপি সরকার তাতে সায় দেবে না।
বুধবার (১৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণভাবে আমন্ত্রণ জানালে বাংলাদেশ তা স্বাগত জানাবে। তবে কোনো স্বার্থ বা শর্ত থাকলে বাংলাদেশ তাতে এগোবে না।
রিজভীর ভাষায়, শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস ছিল তাদের রাজনৈতিক সংস্কৃতি। বিপরীতে বিএনপির সংস্কৃতি হলো অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।