বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৩বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির’আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরাল বিজিবিগণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রীকাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভীশিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারেরকলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশিকলকাতার হোটেলে নিহত ৯ বাংলাদেশিই গিয়েছিলেন চিকিৎসার জন্যকলকাতার হোটেলে আগুনে আটকে পড়ার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশিএবার ইনফান্তিনোর পাশে থেকে সরে গেল ইসরায়েলআপত্তি ও প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিতপর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তারকলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জনেররাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন এবার আপিল বিভাগেজামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকহান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারের

শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারের
শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, বিতর্কের পর নির্দেশ প্রত্যাহার তামিলনাড়ু সরকারের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের বাম দল ও তামিলনাড়ু ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নেয়া ঠেকাতে জারি করা বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করেছে বিজয় নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার।

বুধবার (১৯ আগস্ট) তীব্র সমালোচনার মুখে নির্দেশটি প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত ১৪ আগস্ট জারি করা ওই নির্দেশে স্কুল ও কলেজগুলোকে শিক্ষার্থী ও তরুণদের এসব বিক্ষোভে অংশ নেয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। একই সঙ্গে ২০ আগস্টের মধ্যে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

নির্দেশটি প্রকাশের পর সিজেপি একে অসাংবিধানিক ও সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে সমালোচনা করে। তবে বিজেপি সরকারকে সমর্থন জানিয়ে বাম দল ও সিজেপিকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দেয়।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে সিজেপির নেতৃত্বের পরই তামিলনাড়ু সরকার ওই নির্দেশ জারি করেছিল।

 3
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।