স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তার মেয়ে তানি দীপাবলি জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, চার দিনের জন্য আবেদন করা হলেও জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে থাকবেন।
মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হবে। ওই বাড়িতেই তাদের প্রথম দেখা হয়েছিল বলে জানান আইনজীবী।
পরে তৌফিক নেওয়াজকে বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে মেয়ে তানি দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং পরে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।