রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময়ে কোনো মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি।
তিনি জানান, ভোটের দিনই ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হবে। ভোটাররা ভোট দেয়ার পর সংসদে অবস্থান করতে এবং গণনার সময় উপস্থিত থাকতে পারবেন।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।