সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের জন্য ইসির ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের জন্য ইসির ৯ নির্দেশনা
রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের জন্য ইসির ৯ নির্দেশনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময়, ব্যালট সংগ্রহ ও ভোট জমা দেয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে এসব নির্দেশনায় করণীয় জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় সংসদ সচিবালয়ের দেয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

নিজ আসনে বসার পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নাম ও নির্বাচনী নম্বরযুক্ত ব্যালট সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত স্থানে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট শেষে ব্যালট নির্ধারিত বাক্সে রাখতে হবে।

ব্যালট লেখার সময় ভুল হলে বাক্সে রাখার আগে নির্বাচনী কর্মকর্তার কাছে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভোটের সময় সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা, বক্তব্য বা প্রস্তাব দেয়া যাবে না।

এ ছাড়া ভোটদানের সময় কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের পরামর্শ নেয়ার নির্দেশনা দিয়েছে ইসি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।