কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জানালা দিয়ে কার্নিশে নেমে প্রাণে বেঁচেছেন বাংলাদেশি দম্পতি সুমাইয়া আক্তার ও রেজাউল ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
সপ্তাহখানেক আগে ঘুরতে কলকাতায় যাওয়া এই দম্পতি মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অবস্থান করছিলেন। রাত প্রায় ১টা ৫০ মিনিটে দরজায় ধাক্কার শব্দে ঘুম ভাঙার পর তারা দেখতে পান করিডর ও বারান্দা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন।
পরিস্থিতি বুঝতে পেরে দরজা দিয়ে বের না হয়ে স্ত্রীকে নিয়ে জানালা দিয়ে তিনতলার সরু কার্নিশে নেমে যান রেজাউল। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাহায্যের সংকেত দেন তারা।
পরে ফায়ার সার্ভিস মই দিয়ে তাদের উদ্ধার করে। তবে ভয়াবহ সেই অভিজ্ঞতার আতঙ্ক এখনো কাটেনি দম্পতির।
এ ঘটনায় হোটেলটিতে ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরও রয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।