সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্লোসের ছবি প্রকাশ করে তাকে স্বাগত জানান তিনি।

পোস্টে শায়খ ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ একই সঙ্গে কার্লোসের জন্য দোয়া করে তিনি আল্লাহর কাছে তার ঈমান দৃঢ় রাখা ও ইসলাম গ্রহণে বরকত দেয়ার প্রার্থনা করেন।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি মঙ্গলবার প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। ব্রাজিল সফরের সময় স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।

আলি শাহিনের দাবি, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে এক বৈঠকের সময় কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলেও দাবি করেন তিনি।

তবে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, রবার্তো কার্লোস নিজে বা তার কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি এখনো ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। ফলে খবরটি নিয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।