বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে চিহ্নিত মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তার আস্তানা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পটিতে মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন শীর্ষ ব্যক্তির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-২ জানায়, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

যুবায়ের/মি.

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।