বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদ

রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদ
রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরও দেশে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে ক্ষমতাসীনরা নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার দাবি করতে পারে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যে ভারসাম্য থাকার কথা ছিল, এই নির্বাচনের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত ভারসাম্যের দিকে দেশ এগোতে পারছে না।

তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতে এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি। জনগণকে একটি রাজনৈতিক বার্তা দিতেই তাদের এই অংশগ্রহণ বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।