সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২
কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে চালানো হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ও অনাবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের কিছু অংশ।

কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনের ওপরের কয়েকটি তলা ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায়। মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, ওই ভবনেই সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

ক্লিটসকো জানান, হামলায় আরও দুটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় গুদাম, স্কুল, অনাবাসিক স্থাপনা ও একটি শিশু হাসপাতালে আঘাত হেনেছে। হামলার পর প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়লেও এরই মধ্যে অর্ধেকের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও আশপাশের এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়ে সামরিক ডিপো, লজিস্টিক হাব এবং ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনায় আঘাত হানা হয়েছে। পাল্টা হিসেবে রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।