আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন অ্যাডভোকেট ফরিদুল আলম। বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দেন।
এদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন এবং তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নামঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, আসামিপক্ষ বারবার সময় চাওয়ায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। রাষ্ট্রপক্ষ দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ করতে চায়।
এর আগে মামলার প্রথম ও দ্বিতীয় সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জন আসামি রয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।