বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অবস্থিত দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
যুক্তরাজ্য জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে তারা আগ্রহী।
অন্যদিকে চীন বলেছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত দেশটি।
দুই দেশের জনগণের জন্য সম্পর্ক আরও ফলপ্রসূ করার প্রত্যাশাও জানিয়েছে চীন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।