শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩

মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩
মাজার-দরগাহে ৪৪টি হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৩
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৮, ২০২৫ ০২:০৪ অপরাহ্ন

গেল সাড়ে মাসে দেশের বিভিন্ন স্থানে ৪০টি মাজার, সুফি কবরস্থান এবং দরগাহে ৪৪টি হামলা ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান হামলা ভাঙচুরের এসব ঘটনায় ১৫টি নিয়মিত মামলা ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

তিনি জানান, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশ পুলিশের কাছে ৪০টি মাজার, সুফি কবরস্থান দরগাহে ৪৪টি ভাঙচুরের হামলার রিপোর্ট পাওয়া গেছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে মাজার ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট এবং মাজারে আগুন ধরিয়ে দেয়া।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ধরনের সর্বোচ্চ ১৭টি ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০টি ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া ৪৪টি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে বা পুলিশের উদ্যোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

পর্যন্ত মোট ২৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় এরইমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, মাজার দরগাহের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার মাজারে হামলার ঘটনায় শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করেছে। সব পুলিশ ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

আ/মি

 346
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।