
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা জেলায় ২৩ প্লাটুন। চট্টগ্রামে ১৫। নারায়ণগঞ্জে ৬। গাজীপুরে ১৫। গোপালগঞ্জে ২৭। ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে বিজিবি সদর দপ্তর। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এ মোতায়েনের লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।