
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উদীয়মান সূর্য ফাউন্ডেশন। ‘করব মোরা বৃক্ষরোপণ। রক্ষা করব পরিবেশ’ স্লোগানে উপজেলার চিথুলিয়া গ্রামে এ কর্মসূচি নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল রানা। এ সময় ফাউন্ডেশনের সদস্য। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। গ্রামবাসী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তব্যে রবিউল রানা বলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না। সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন। তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা গেলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ফাউন্ডেশন জানিয়েছে। পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির মাধ্যমে চিথুলিয়া গ্রামকে সবুজে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।